বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় শ্বশুরের লালশার শিকার হয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ করেছেন এক পুত্রবধূ। বুধবার রাত ১০ টার দিকে স্বামী ও শাশুড়ির অনুপস্থিতিতে পুত্রবধূর ঘরে ঢুকে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। বাঘা উপজেলায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর শ্বশুর আত্মগোপন করেছে।

- বৃহস্পতিবার থানায় দায়েরকৃত অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলার সিরাজ আলীর ছেলে বাড়িতে না থাকায় বুধবার রাত ১০ টার দিকে পুত্রবধুর ঘরে ঢুকে জোর পুর্বক ধর্ষণ করে। তবে এই ঘটনায় সিরাজ আলী তার ছেলে ও এলাকার লোকজনের সামনে নিজের ভুল শিকার করে রাতে বাড়ি থেকে পালিয়ে যায়।
এ দিকে অভিযোগের পর গৃহবধুর স্বামী পুলিশের কাছে জানান, আমার বাবা ভুল করেছে। এ বিষয়ে মামলা করবেন না। তবে গৃহবধূ ও তার বাবা এই অন্যায়ের জন্য শ্বশুরের শাস্তির দাবি জানান।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ সিল্কসিটি নিউজকে বলেন, অভিযোগ পেয়েছি। বাদীকে ডাক্তারী পরীক্ষার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স/অ










