সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

বাঘায় নৌ-পুলিশের হাতে শ্রমিকলীগ নেতাসহ তিনজন আটক

নিউজ ডেস্ক১২ মে ২০২২২ মিনিট পড়া
বাঘায় নৌ-পুলিশের হাতে শ্রমিকলীগ নেতাসহ তিনজন আটক


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাঘায় অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগে শ্রমিকলীগ নেতা মাহাতাব আলীসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ নৌ-পুলিশ। বুধবার (১১ মে) বিকেলে উপজেলার আলাইপুর নদী থেকে একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। পরে ওইদিন রাতেই একটি মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করে পুলিশ।

বাঘা থানা সুত্রে জানা গেছে, জেলার চারঘাট নৌ-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভাবে বালি উত্তোলনের অভিযোগে বুধবার দুপুরে বাঘা উপজেলার আলাইপুর নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁরা বাঘা উপজেলার মিলিকবাঘা এলাকার শ্রমিকলীগ নেতা মাহাতাব আলী একই গ্রামের শাওন আলী ও টাঙ্গাইলের শাহালমকে আটক করেন।

একই সাথে তাঁরা বালি বোঝাইকৃত ঢাকা মেট্টো ট-২২-৫৪৭৬ নম্বর একটি ট্রাক জব্দ করেন। এরপর রাত আনুমানিক ১০ টার দিকে বালি মহল ও মাটি নিয়ন্ত্রন আইনে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান,নদী থেকে বালি উত্তোলনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিবছর ট্রেন্ডার (দরপত্র)আহবান করা হয়। সেখান থেকে ইজারা নিয়ে তবেই বালি উত্তোলন করা যাবে। কিন্তু আলাইপুর থেকে যারা বালি উত্তোলন করেছে তাদের কাছে বৈধ কোন কাগজ পত্র পাওয়া পাইনি। বিধায় নৌ পুলিশ তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকালে অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এএইচ/এস