সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বাঘায় টাকা লেনদেন নিয়ে ওয়ার্কসপ মিস্ত্রিকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাঘায় টাকা লেনদেন নিয়ে ওয়ার্কসপ মিস্ত্রিকে ছুরিকাঘাত

বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ছুরিকাঘাতে রফিকুল ইসলাম নামের এক ওয়ার্কসপ মিস্ত্রি গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ৮ টায় মনিগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

আহত রফিকুল ইসলাম  (৪৫)  উপজেলার হাবাশপুর গ্রামের মৃত আজু কামারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার  রাত ৮ টার দিকে উপজেলার মনিগ্রাম বাজারে মাদ্দুস আলীর ছেলে মিঠন (২০) এর সাথে টাকা লেনদেনের বিষয় নিয়ে রফিকুলের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্ক-বিতর্কের এক পর্যায় মিঠনের পকেটে থাকা একটি ছুরি দিয়ে রফিকুলের পেটে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা বেগতিক দেখে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ সিল্কসিটি নিউজকে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

স/অ