বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় বিনামূল্যে জিংক ও ব্রি-৬২ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায়হারভেষ্ট প্লাস ও আভা ডেভলবমেন্ট সোসাইটির বাস্তবায়নে উপজেলার নওটিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বীজ বিতরণ করা হয়েছে।
বাজুবাঘা ইউনিয়নের আটটিকা, নওটিকা, আরিফপুর এলাকার দুই শতাধিক কৃষকদের মাঝে তিন কেজি করে এই জিংক ও ব্রি-৬২ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৩টায় আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক নুরুজ্জামান সরকার। আভা ডেভলবমেন্ট সোসাইটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম রবি’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুলাল হোসেন, আভা ডেভলবমেন্ট সোসাইটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবদুর রউফ প্রমুখ।
স/অ










