বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাঘা শাহদৌল্লা ডিগ্রী কলেজ মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শামসুদ্দিন রিন্টু। বিশেষ অতিথি ছিলেন মহানগর শাখার সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা বরুন।

উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুর রাজ্জাকের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জহুরুল ইসলাম, মোস্তফা কামাল, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা হযরত আলী, জেলা যুব সংহতির সভাপতি মুনসুর আলী, জাতীয় পার্টির নেতা অধ্যাপক আমজাদ হোসেন, ওহাবুল আলম, আবদুল মান্নান, আকরাম হোসেন প্রমুখ।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপজেলায় মহিদুল ইসলামকে সভাপতি এবং দুলাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া বাঘা পৌরসভায় আব্দুর রাজ্জাককে সভাপতি ও টিপু সুলতানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ পৃথক দুটি কমিটি গঠন করা হয়।
স/শ










