বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গাঁজা সেবন ও বিক্রির অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত দোসতুল আলীর ছেলে আরশেদ আলী (৫৫), অমোরপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে সাইফুল (২৬), পাকুড়িয়া গ্রামের মৃত কফিল মোল্লার ছেলে ছাত্তার আলীকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।
স/শ










