সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাঘায় কৃষি প্রশিক্ষনের মাধ্যমে গম, বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় কৃষি প্রশিক্ষনের মাধ্যমে গম, বীজ ও সার বিতরণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় চাষী পর্যায়ে  উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক দেব দুলাল ঢালী।

 

তিনি বলেন, গত বছর নতুন একটি রোগ গম চাষে বিপর্যয় এনেছিল। কিন্তু এবার সেটা হতে দেয়া যাবে না। এ জন্য কৃষকদের আগে থেকে সজাগ থাকাসহ যে কোন সমস্যার জন্য কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখার আহবান জানান তিনি।

 
প্রশিক্ষণের পূর্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা অতিরিক্ত উপ-পরিচালক ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোজদার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাফিজুল ইসলাম প্রমুখ।

 

সভায় শেষে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৬০ জন কৃষকের মাঝে গম বীজ ও সার বিতরণ করা হয়।

স/অ