সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বাঘায় ঈদ-উল আযহা উপলক্ষে জনসচেতনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাঘায় ঈদ-উল আযহা উপলক্ষে জনসচেতনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় দিনব্যাপী পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গরু মোটা তাজা করণে ক্ষতিকর স্টেরয়েড ব্যবহারে জনসচেতনা বৃদ্ধি ও কোরবানীকৃত পশুর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যনেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি।বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রানিসম্পদ দপ্তরের কর্মকর্তা নিজাম উদ্দীন।

 

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ দপ্তরের কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম প্রমুখ। উপজেলা পানি সম্পদ অফিসের এফএ ছাদেকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত ধীরেন্দ্রনাথ প্রামানিক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিযুল আযম, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা শাখার সভাপতি আমানুল হক আমান, সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লানন, এসএম সেলিম আহম্মেদ ভান্ডারী প্রমূখ।

স/অ