সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

বাঘা প্রতিনিধি
‘টেকসই ভবিষ্যৎ গড়ি ১৭টি লক্ষ অর্জন করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ২৫ তম আন্তর্জাতিক ও ১৮ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, সমতা নারী কল্যান সংস্থা ও প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা এবং বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী, উপজেলা প্রতিবন্ধী সহায়ক আহাদ আলী, সমতা নারী কল্যান সংস্থার পরিচালক নজরুল ইসলাম, বাঘা প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ মিঞা, বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক সাইফুল ইসলাম প্রমূখ।

 

পরে ২জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন সমতা নারি কল্যাণ সংস্থা।

স/অ