সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

বাঘায় হিজরী নববর্ষ ১৪৪৫ সন পালন

নিউজ ডেস্ক২১ জুলাই ২০২৩১ মিনিট পড়া
বাঘায় হিজরী নববর্ষ ১৪৪৫ সন পালন


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় হিজরী নববর্ষ ১৪৪৫ সন পালন করা হয়েছে। বাঘা প্রেস ক্লাবের আয়োজনে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২০ জুলাই) বাদ মাগরিব হিজরী নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

আয়োজিত আলাচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে সভাপতিত্ব করেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিক্রা। সাংবাদিক আখতার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আজিজুল আলম, বাঘা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ শফিউর রহমান শফি, বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, অবসরপ্রাপ্ত বাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন, বাঘা পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন, আলহাজ্ব জিন্নাত আলী, সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন, সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলন, আসলাম হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।