সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

বাগেরহাট মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া
বাগেরহাট মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. হুসাইন শেখ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মণরাকদিয়া উত্তরপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুসাইন শেখ ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মো. হায়দার শেখের ছেলে। তিনি পেশায় বাইসাইকেল-ভ্যান গ্যারেজের মিস্ত্রি ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে হুসাইন শেখ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কাঠালতলায় তার নিজস্ব গ্যারেজে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছানোর আগে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান।

এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের খাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।