বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জামনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাদা মনের মানুষ সামসুল হোদা এর ব্যাক্তি উদ্যোগ ও অর্থায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক হাজেরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।
প্রভাষক মুনজুর রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম, জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ইউপি জাপা সভাপতি আজিজুর রহমান। অনুষ্ঠানে একশ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়।

স/আ










