বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দূর্ঘটনায় সমবায় কর্মকর্তা সুশান্ত নারায়ন খাঁ (৫৪) আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুুরে এ দূর্ঘটনা ঘটে।
সুশান্ত খাঁ নাটোর সদরের লালবাজার এলাকার মৃত বীরেন্দ্র নারায়ন খাঁ এর ছেলে।

সমবায় অফিস সুত্রে জানা যায়, একই উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলামের ছেলের বিয়ের দাওয়াতে যাওয়ার পথে বাগাতিপাড়া-লোকমানপুর সড়কের লোকমানপুর বাজারের নিকট তিনি মোটর সাইকেল দূর্ঘটনার শিকার হন। পরে আহতাবস্থায় উদ্ধার করে তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।
স/অ










