সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত ওসি’র মতবিনিময়

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত ওসি’র মতবিনিময়

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শুক্রবার সন্ধ্যায় থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

উপজেলার আইন-শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে সংবাদকর্মীদের সহযোগীতা কামনা করেন। এসময় তিনি ইভটিজিং এর প্রতিবাদকারী শিক্ষক মিজানের ঘটনার কথা উল্ল্যেখ করে সাংবাদিকদের ভুয়সী প্রশংসা করেন। মতিবিনিময় সভায় প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ সম্পাদক এ্যাড. ওয়াহেদুজ্জামান বিজু ও আবুল কালাম, সদস্য আঃ আওয়াল, উপদেষ্টা মাহাতাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

স/অ