সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় মাদকের বিভিন্ন অভিযোগে তিনজনের কারাদণ্ড

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় মাদকের বিভিন্ন অভিযোগে তিনজনের কারাদণ্ড

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিভিন্ন অভিযোগে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় আটকের পর আদালত তাদের এ দণ্ডাদেশ দেন।

 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে চন্দ্রখইর এলাকা থেকে তিনজনকে আটক করে।

 
আটককৃতরা হলো, উপজেলার চন্দ্রখইর গ্রামের ইদ্রিস শেখের ছেলে সাইদুল শেখ (৩০), একই এলাকার আব্দুল মন্ডলের ছেলে পঞ্চ মন্ডল (৫৩) এবং পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোয়াড় গ্রামের আবু বকরের ছেলে সাহাদত হোসেন (২৬)।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক ব্যবসার অভিযোগে পঞ্চ মন্ডলকে এক বছর এবং সাহাদত ও সাইদুলকে সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স/শ