সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় দূর্নীতি প্রতিরোধ দিবস পালনে মানববন্ধন

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় দূর্নীতি প্রতিরোধ দিবস পালনে মানববন্ধন

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস-২০১৬ পালন উপলক্ষে মানব বন্ধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

‘আসুন দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে জিমনেসিয়ামে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের যৌথ আয়োজনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম।

 

স্বাগত বক্তব্য দেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বজরংলাল গারোদিয়া। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আকতার, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ।

স/অ