সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় খাস পুকুর দখল মুক্ত

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় খাস পুকুর দখল মুক্ত

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় সাত বছর ধরে অবৈধ দখলে থাকা পুকুর দখলমুক্ত করছে উপজেলা ভূমি দফতর। সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম এ দখলমুক্ত করেন।

 
ভূমি অফিস সুত্রে জানা যায়, দীর্ঘ সাত বছর ধরে উপজেলার দয়ারামপুর বিলপাড়া এলাকায় ৩৩ শতাংশ জমিতে থাকা খাস পুকুর অবৈধভাবে দখলে রাখে জাহিদুল নামের এক মাছ চাষী। সম্প্রতি বিষয়টি জানতে পেরে সোমবার সকাল সাড়ে সাতটায় ফারজানা খানমের নেতৃত্বে পুকুরটি দখলমুক্ত করা হয়।

 
এ সময় পুকুরে দখলদারের চাষ করা মাছ জেলেদের নামিয়ে তুলে নেয় ভূমি দফতর। প্রায় আড়াই মণ ওজনের মাছ জব্দের পর তা নিলামে বিক্রি করা হয়।

 
এ সময় সেখানে দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব ইসলাম মিঠুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/শ