সব খবর

বাগাতিপাড়া প্রেসক্লাবের নয়া সভাপতি মাহাতাব, সম্পাদক মাসুম

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৬১ মিনিট পড়া

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রেস ৎক্লাবের নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। আহ্বায়ক এ্যাড. ওয়াহিদুজ্জামান বিজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে মাহাতাব উদ্দিন (আজকালের খবর, উত্তরবঙ্গবার্তা ও রাজবার্তা) সভাপতি ও মঞ্জুরুল আলম মাসুম (নয়াদিগন্ত, জনদেশ, নতুন প্রভাত, বার্তা সংস্থা এফএনএস) সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের পুনঃনির্বাচিত হন।

 

কমিটিতে সহ-সভাপতি পদে আমানুল হক আমান (সোনার দেশ) ও মিজানুর রহমান (প্রান্তজন), সহ-সম্পাদক পদে এ্যাড. ওয়াহিদুজ্জামান বিজু (গ্যালা´ি নিউজ ২৪ ডট কম) ও আবুল কালাম (জনতা, লালগোলাপ), সাংগঠনিক সম্পাদক পদে ফজলে রাব্বি (করতোয়া ও বিজয়দীপ্ত), কোষাধ্যক্ষ পদে মজিবুর রহমান জীবন (নাটোর বার্তা), দফতর সম্পাদক মশিউর রহমান (লালগোলাপ), প্রচার সম্পাদক কাজী আমানুর রহমান (পাক্ষিক দিকপাল) এবং  মাহাতাব আলী (সোনালী সংবাদ), রিয়াছত আলী (প্রতিষ্ঠাতা সভাপতি), এসএম সাদ ইবনে হাবিব রনো (সম্পাদক বড়াল বার্তা), আঃ আওয়াল (পদ্মা প্রবাহ), সবুজ সরকার (ভোরের ডাক, উপচার), পায়েল হোসেন রিন্টু (ভোরের কাগজ, সানসাইন), হাসান মাহমুদ (ঈশ্বরদী বার্তা)কে  সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

স/মি