সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাগমারায় হেরোইনসহ বউ-শাশুড়ী আটক

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় হেরোইনসহ বউ-শাশুড়ী আটক

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় হেরোইনসহ রোকেয়া বেগম(৪৫) ও ডেইজী খাতুন (২০)কে আটক করেছে বাগমারা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত রোকেয়া বেগম ও ডেইজী খাতুন বউ শাশুড়ী। তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাগমারা থানার পুলিশ পরিদর্শক রাজিব হাসান রাজন ও উপ-পুলিশ পরিদর্শক বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ তাদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ গ্রাম হেরোইন সহ বউ-শাশুড়ীকে আটক করে। মহিলা পুলিশের সহযোগিতায় তাদের দেহ তল্লাসি করে দেহের বিভিন্ন স্থানে রাখা এই সব হেরোইন উদ্ধার করে।

আরও জানা যায়, আটককৃত রোকেয়া বেগম উপজেলার হাসনিপুর গ্রামের ফজলুর স্ত্রী ও ডেইজী খাতুন তার ছেলে রাবিক হোসেনের স্ত্রী। বউ-শাশুড়ীসহ পরিবারের সবাই মিলে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত। এর আগে ডেইজীর স্বামী রাকিব হোসেন কে মাদকদ্রব্য সহ পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছিল।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ জানান হেরোইনসহ বউ-শাশুড়ী আটকের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে উভয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ