সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাগমারায় মাদক সম্রাট অনুপ আটক, ভ্রাম্যমানে আদলতে সাজা

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাগমারায় মাদক সম্রাট অনুপ আটক, ভ্রাম্যমানে আদলতে সাজা

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় মাদক সম্রাট অনুপ চন্দ্র দাস(৩৫) কে আটক করেছে বাগমারা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত অনুপ চন্দ্র দাস দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয় ও সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাগমারা থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ তার বাড়িতে অভিযান চালিয়ে ২ পুরিয়া গাঁজা সহ  আটক করে।

 

থানা সূত্রে জানা যায় আটককৃত মাদক সম্রাট অনুপ চন্দ্র দাসের বিরুদ্ধে থানায় আরো ৩ টি মামলা আছে। একের পর এক মাদক দ্রব্য সহ আটক হলেও অদৃশ্য হাতের জোরে আটকের কিছু দিনের মধ্যেই জামিনে বের হয়ে আসে।

এলাকাবাসী জানান মাদক ব্যবসায়ের পাশাপাশি এলাকায় নানা প্রকার অপকর্মে জড়িত আছে সে। আটককৃত অনুপ চন্দ্র দাস উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার হিন্দুপাড়ার মৃত গৌর চন্দ্র দাস এর ছেলে।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ জানান, অনুপের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় মাদক দ্রব্য সহ আটকের ঘটনায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়েছে।

রাতেই অনুপ চন্দ্র দাসকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মাদক দ্রব্য সেবন ও বিক্রয়ের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার।
স/শ