সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাগমারায় আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর  ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের আগমন উপলক্ষে গণিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের  এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাগমারা পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হারুণ অর রশিদ। অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তপন কুমার সরকার।

 
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা, দুলাল হোসেন, লুৎফর রহমান লুতু, আফজাল হোসেন, ইসরাফ্রিল হোসেন, আব্দুল আজিজ, আবুল হোসেন শেখ, আশরাফ আলী, মকবুল হোসেন, আব্দুল ওয়াহাব, মোজাম্মেল হক মোজা, বাবর আলী শেখ, আবু বাক্কার সিদ্দিক, আব্দুল মানিক, আয়ূব আলী, আলতাফ হোসেন, আসাদ আলী, জাবের আলী, শহিদ, জামাল উদ্দিন, জমিন উদ্দিন, আব্দুস সামাদ প্রমুখ।

এ সময় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হককে অভ্যর্থনা জানানোর জন্যও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। সভায় ওয়ার্ডের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 
রোববার সকালে সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথি থেকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অ্যাম্বুলেন্স হস্তান্তর করবেন।

স/শ