নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথি থেকে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন।
রোববার সকালে নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা খানম।

অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার আবুল, সিরাজ উদ্দিন সুরুজ, মাহাবুবুর রহমান, গণিপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হারুণ অর রশিদ, সম্পাদক শামসুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুপাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের সংকট থাকার কারণে স্থানীয় সাংসদ নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দেন। তিনি বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছেও তুলে ধরেন। তাঁর প্রচেষ্টায় নতুন অ্যাম্বুলেন্স পায় স্বাস্থ্য কমপ্লেক্স। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
স/শ










