অর্থ ও বাণিজ্য

বাগমারা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারণ সভা

নিউজ ডেস্ক১ মার্চ ২০২২১ মিনিট পড়া

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০১ মার্চ) বিআরডিবি হলরুমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নাদিরুজ্জামান আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি প্রভাষক জিল্লুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমানয়ারা খাতুন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি সেকেন্দার আলী, সদস্য মামুনুর রশিদ।

এ সময় অন্যান্যদের মধ্যে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দীন মৃধা, পরিদর্শক সালাউদ্দীন, ফরহাদ হোসেন, হিসাব সহকারী মোতাহার হোসেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য আকরাম হোসেন, আফজাল হোসেন, আকবর আলী, আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন এলাকার ১২০ টি কৃষক সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় সমিতির মাঝে পুরস্কার প্রদান করা হয়।

জি/আর