সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১০

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাগদাদে নাখিল নামে একটি শপিং মলের বাইরে দ‍ু’টি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন।

 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

একজন পুলিশ কর্নেল জানান, একটি বিস্ফোরণ ঘটে পার্কিংয়ে থাকা গাড়ি থেকে এবং অন্যটি আত্মঘাতী হামলাকারী নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।

সূত্র: বাংলা নিউজ