সিল্কসিটিনিউজ ডেস্ক:
মোটরসাইকেলে করে প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া জুনায়েদ আহমেদ পলক। তিনি দ্বিতীয়বারের মত এই দায়িত্ব পান।
শপথ নেওয়ার পর মঙ্গলবার নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের জন্য সচিবালয়ে নিজ দপ্তরে যান পলক। নিজের ফেরিফাইড ফেসবুক পেজে দু’টি ছবি পোস্ট করে পলক লিখেন, ‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে’।

তবে প্রতিমন্ত্রীকে বহনকারী মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট থাকলেও তার হেলমেট ছিল না। ফেসবুকে দু’টি এমন ছবি পোস্ট করায় নীচে অনেকেই এর সমালোচনা করছেন।
ইউসুফ হাসনাত নামের একজন লিখেছেন, মহোদয়, হেলমেট টা পরলে দায়িত্বশীলতার পরিচয় হতো।
গত ৩০ডিসেম্বরের ভোটে নাটোর-৩ আসন থেকে বিএনপির দাউদার রহমানকে হারিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হন পলক।










