অর্থ ও বাণিজ্য

বাইক কিনতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

নিউজ ডেস্ক২৮ জুন ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাইকপ্রেমীদের জন্যে সুখবর। বাংলাদেশের বাইকপ্রেমীরা এবার আরও সুবিধায় বাইক কিনতে পারবেন। আর সেজন্যে এগিয়ে আসল বাংলাদেশের অন্যতম বড় ব্যাংক প্রাইম ব্যাংক।

বাইকপ্রেমীদের মটরসাইকেল কিনতে ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংকটি। ২১ থেকে ৬৫ বছর বয়সের যে কেউ এই ঋণ নিয়ে মটরসাইকেল কিনতে পারবেন বলে ব্যাংকের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে ব্যাংকের তরফে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বলা, ব্যাংকটি ‘প্রাইম মটরসাইকেল ফাইন্যান্সিং’ নামে নতুন একটি পরিষেবা চালু করেছে। যার মাধ্যমে খুব সহজেই নতুন মটরসাইকেল কেনা যাবে। ঋণ শোধ করা যাবে ১২, ২৪ কিংবা ৩৬ মাসের কিস্তিতে।

প্রাইম ব্যাংকেরপ্রধান নির্বাহী রাহেল আহমেদ,চিফ বিজনেস অফিসার ফায়সাল রহমান, কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এ এন এম মাহফুজ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পরিষেবাটির উদ্বোধন করেন।