সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বাংলাদেশের চুকনগর গণহত্যা দিবসে যা লিখলেন পশ্চিমবেঙ্গর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজ ডেস্ক২০ মে ২০২৬১ মিনিট পড়া
বাংলাদেশের চুকনগর গণহত্যা দিবসে যা লিখলেন পশ্চিমবেঙ্গর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কলিন ঘটা চুকনগর গণহত্যা নিয়ে পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সামাজিক মাধ্যমে শহীদদের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি বার্তা দিয়ে তিনি বলেন, “চুকনগর গণহত্যায় আত্মাবলিদানকারী সকল সনাতনী শহিদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি”।

১৯৭১ সালের ২০শে মে পাকিস্তানি হানাদার বাহিনী খুলনার চুকনগরে যে হত্যাকাণ্ড চালায়, সেই দিনটিই চুকনগর গণহত্যা দিবস হিসেবে স্মরণ করে বাংলাদেশ। ওই ঘটনায় নিহত মানুষদের স্মরণে স্মৃতিস্তম্ভও নির্মাণ করা হয়।

শুভেন্দু অধিকারী বলেছেন, “খুলনার চুকনগরে পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে নিয়ে একযোগে দশ হাজার সনাতনীদের হত্যা করেছিল।”

তিনি আরও লেখেন, “প্রথিবীতে একদিনে এতবড় পৈশাচিক গণহত্যা কখনও হয়নি”।

প্রসঙ্গত, চুকনগর গণহত্যা নিয়ে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও হিন্দুত্ববাদী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলে পরিচিত তথাগত রায় এই গণহত্যা নিয়ে আগে বলেছিলেন, “জালিয়ানওয়ালাবাগও এর সামনে ফিকে”।

 

সূত্র: বিবিসি বাংলা