সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

বাংলাদেশি আসামিকে ফেরত পাচ্ছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাংলাদেশি আসামিকে ফেরত পাচ্ছে যুক্তরাজ্য

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে ধর্ষণ মামলার আসামি এক বাংলাদেশি ব্যক্তিকে স্পেনে আটক করা হয়েছে। মোহাম্মদ আলম (৩৩) নামে ওই ব্যক্তিকে যুক্তরাজ্যে ফিরিয়ে দিচ্ছে স্পেন।

 

যুক্তরাজ্যের চেলথেনহামের এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০১০ সালের মার্চে আসামি মোহাম্মদ আলমের অনুপস্থিতিতেই তাকে ১৪ বছরের কারাদন্ড দেন আদালত। ছয় বছর ধরে আলম পলাতক ছিলেন।

 

ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এবং ক্রাইমস্টপার্সের যৌথ প্রচেষ্টায় ছয় বছর ধরে পালিয়ে বেড়ানো আলমকে স্পেনের এক হলিডে রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়।

 

মোহাম্মদ আলমকে ব্রিটিশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদে অবস্থিত স্প্যানিশ ন্যাশনাল কোর্ট। ন্যায়বিচার নিশ্চিত করার জন্যই তাঁকে যুক্তরাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্প্যানিশ পুলিশ।

 

যুক্তরাজ্যে ফিরে এখন আলমকে পূর্বনির্ধারিত সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছে এনসিএর হেড অফ ইন্টারন্যাশনাল অপারেশন্স স্টিভ রেয়নল্ডস।

সূত্র: এনটিভি