সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের সূচি প্রকাশ

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০২৬১ মিনিট পড়া
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের সূচি প্রকাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এপ্রিলে সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলংকা নারী ক্রিকেট দল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনিট নিশ্চিত করেছে বিসিবি।

সূচি অনুযায়ী- ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে লংকা নারী ক্রিকেট দল। ২০, ২২ ও ২৫ এপ্রিল ওয়ানডে সিরিজের ম্যাচগুলো রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।

ওয়ানডে সিরিজ শেষে হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ ও ৩০ এপ্রিল আর ২ মে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টি-টুয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

৩ মে দেশে ফিরে যাবে শ্রীলংকা নারী ক্রিকেট দল।