সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

বল হাতে জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
বল হাতে জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে বৃহস্পতিবার মাঠে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ।

মাহমুদউল্লাহর উপর আস্থা রেখে তাকে দিয়ে টানা চার ওভার বল করান সরফরাজ। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি মাহমুদউল্লাহ রিয়াদ। চার ওভার বল করে ২১ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। তার শিকারে পরিণত করেন কুমার সঙ্গাকারা, বাবর আজম ও শোয়েব মালিকের মতো ব্যাটসম্যানদের।

এর আগেও তিন ম্যাচে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ। বল ও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন। প্রথম ম্যাচে ব্যাট হাতে করেছিলেন অপরাজিত ২৯ রান। পরের দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। তবে বল হাতে দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন ১ উইকেট। আর তৃতীয় ম্যাচে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি।

 

আজ নিজের চতুর্থ ম্যাচে অবশ্য পাকিস্তান সুপার লিগে এ পর্যন্ত তার সেরা বোলিংটা করে দেখালেন বাংলাদেশি এই তারকা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পান কিনা।

সূত্র: রাইজিংবিডি