সিল্কসিটিনিউজ ডেস্ক:
বর্ষায় ভাইরাল জ্বর, সাধারণ ঠান্ডা লাগা, সর্দিকাশি এবং পেটের সমস্যা তো লেগেই থাকে। আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে ব্যাক্টেরিয়া জনিত সংক্রামণ বেড়েই যায়। এই সময়ে, সুস্থ থাকার জন্য এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কাজে আসতে পারে বিভিন্ন মশলা।
কিছু মশলা আছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে। বিশেষ করে বর্ষাকালে সংক্রামণ এড়াতে বিভিন্ন মশলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন জেনে নেই কি সেই মসলাগুলো।

হিং:-
হিং অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-ভাইরাল। হিং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেটে ব্যথা এবং গ্যাসের সমস্যায় হিং অব্যর্থ। তরকারি, ডাল এবং অন্যান্য রান্নতেও হিং যোগ করুন।
হলুদ:-
এক চিমটে হলুদ আপনার পেটের সমস্যা কমাতে পারে। রান্নায়, ডালে, এমনকী এক গ্লাস দুধে এক চিমটি হলুদ দিয়ে খেয়ে দেখুন। বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা।
গোল মরিচ:-
গোটা হোক বা গুঁড়ো, কালো মরিচ গ্যাস এবং পেটে অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে। প্রদাহের সমস্যা কমানো ছাড়াও, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবেও মরিচ খুবই উপকারী। ডিমে, স্যান্ডউইচে, স্যুপে, স্যালাডে, গোল মরিচ ব্যবহার করতে পারেন। গোল মরিচ দিয়ে মশলা চাও বানাতে পারেন।
লবঙ্গ:-
লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। লবঙ্গে আছে ইউগেনল যা রক্তে সংক্রমণের ঝুঁকি হ্রাস করে এবং শরীরে ব্যাক্টেরিয়া জনিত রোগব্যাধি থেকে লড়ার ক্ষমতা জোগায়।
মেথি:-
মেথি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বর্ষাকালে জ্বর ও বিভিন্ন সংক্রমণের হাত থেকেও আমাদের রক্ষা করে।
দারুচিনি:-
দারুচিনি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং শরীরে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ফাইবার এবং আয়রন সরবরাহ করে। দারুচিনির মধ্যেকার সুগন্ধী নির্যাস যেমন, সিনামাইলাসিটেট এবং সিনামাইলডিহাইড অ্যান্টি ব্যাক্টেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। দারুচিনি চায়ে মিশিয়ে খেতে পারেন,ভাতে দিতে পারেন, রান্নাতেও দিতে পারেন রোজ।
স্টার অ্যানিস:-
স্টার অ্যানিস অ্যান্টি ভাইরাল গুণ সমৃদ্ধ। বিভিন্ন সংক্রামণের বিরুদ্ধে লড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এই মশলাটি। ডেজার্ট বা বিরিয়ানিতে দিতেই পারেন এই মশলাটি।
সুতরাং বর্ষায় শরীরকে সুস্থ রাখতে রান্নায় এই প্রয়োজনীয় মশলাগুলি অবশ্যই ব্যবহার করুন।









