লাইফ স্টাইল

বর্ষায় ত্বকের চাই বাড়তি যত্ন

নিউজ ডেস্ক১৮ জুন ২০২৩২ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :
বর্ষায় ত্বকের যত্ন নিতে আসুন জেনে নিই ছোট্ট সহজ কিছু টিপস।

এগুলো মেনে চললে এই বর্ষায় আমরা নিজেকে সিগ্ধ, সতেজ ও আরও সুন্দর রাখতে পারি।•    এই ঋতুতে আমাদের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এ সময় প্রয়োজন বাড়তি যত্ন।

•    নিয়মিত ত্বক পরিষ্কার রাখতে হবে। ভালো কোম্পানির কিনজার এবং স্ক্রাব ব্যবহারে ত্বকের মৃত কোষ সরে গিয়ে ত্বক মসৃণ হবে।

•    দিনে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন (এক ধরনের লোশন) ব্যবহার করতে হবে। এমনকি মেঘলা দিনেও।

•    সপ্তাহে অন্তত দুই বার যবের গুড়া ও পাকা পেঁপে ত্বকে দিলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে, ঠিক যেমনটি আপনি চান।

•    অতিরিক্ত মেকআপ বর্ষাকালে এড়িয়ে চলা উচিত।

•    রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগাতে পারেন। ত্বক নরম হবে।

•    বৃষ্টিতে ভিজে পায়ে সংক্রমণ দেখা দিতে পারে। পা শুকনো রাখুন আর নিয়মিত পায়ের যত্ন নিন।

•    সবসময় প্রচুর পানি আর তাজা ফলের রস এবং সবজি খাওয়া উচিত। আর হ্যাঁ, বাইরে বের হওয়ার সময় ছাতা নিতে ভুলবেন না যেন।