নিজস্ব প্রতিবেদক:
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত “আন্তঃসেমিষ্টার বিতর্ক প্রতিযোগিতা”- এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্বে অংশ গ্রহণ করে সমাজবিজ্ঞান বিভাগের ১ম ও ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতায় বিজয়ী হয় ১ম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সানজিদা আক্তার ।
বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্বে সমাজবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী ।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. তৌফিকুজ্জামান, শেখ সেমন্তি এবং ড. সুমনা আক্তার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের শিক্ষক রিয়াজুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতায় বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
স/শ









