সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

বরিশালে গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ১

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
বরিশালে গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপার গ্রামের এক রিকশা চালকের স্ত্রীকে (২৮) গণধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূর দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি সন্ধ্যায় ওই নারী ডাবেরকুল বাজারের ছোটগলি দিয়ে যাচ্ছিলেন। এসময় সোহেল তালুকদারের দোকানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই এলাকার শামীম মহাজন ওই নারীকে জোরপূর্বক দোকানের ভেতরে টেনে নিয়ে যায়। সেখানে শামীম ছাড়াও আরও ছিল তার সহযোগী সেলিম বেপারী, সোহেল তালুকদার ও আলী জাকের বেপারী। সবাই মিলে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।
অন্যরা ওই নারীকে ধর্ষণ করার সময় শামীম তার মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। এ কাজে শামীমকে সহযোগিতা করে সান্টু বেপারী। ধর্ষণ শেষে ওই রাতেই ধর্ষিতাকে বাড়ির কাছে পৌঁছে দেয় ধর্ষকরা। এ ঘটনা কাউকে জানালে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।
ঘটনার দুই দিন পর সোমবার (১৬ জানুয়ারি) রাতে বাদী হয়ে উজিরপুর থানায় উপর্যুক্ত পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন ধর্ষিতা গৃহবধূ।
মামলা দায়েরের পরেই আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে মামলার অন্যতম আসামি শামীম মহাজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাকে।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ‘এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’ ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার সকালে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সূত্র: বাংলা ট্রিবিউন