আইন আদালত

বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের পর মামলা বা অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

সূত্র: যুগান্তর