লাইফ স্টাইল

বম্বে আইস হালুয়া

নিউজ ডেস্ক১৪ মে ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বোম্বে আইস হালুয়া খেতে খুবই মজাদার । ছোট বড় সবাই পছন্দ করে । ভিন্ন স্বাদের এই হালুয়া তৈরি করা খুব সহজ । ঘরে বসে খুব অল্প সময়েই তৈরি করতে পারবেন ।

 

উপকরণ :

  • তরল দুধ ২ কাপ
  • সুজি সিকি কাপ
  • ঘি সিকি কাপ
  • চিনি আধা কাপ (বা স্বাদমতো)
  • এলাচি গুঁড়া আধা চা-চামচ
  • দারুচিনি গুঁড়া ১ চা-চামচ
  • পেস্তা ও কাঠবাদাম কুচি সিকি কাপ
  • সিএমসি ১ টেবিল চামচ
  • হলুদ ফুড কালার ১ ফোঁটা

 

প্রণালী :

  • দুধ ও সুজি মিশিয়ে চুলায় দিন ।
  • এতে চিনি ও এলাচি গুঁড়া দিয়ে নাড়তে থাকুন ।
  • মিশ্রণটি ঘন হলে ঘি দিয়ে ভুনতে থাকুন এবং আরও ঘন হয়ে এলে সিএমসি দিন ।
  • সিএমসি ভালোমতো মিশে হালুয়া খামিরের মতো ঘন হলে নামিয়ে নিন ।
  • দুই ভাগ করে এক অংশে হলুদ ফুড কালার মিশিয়ে নিন ।
  • এবার একটি বড় লম্বা ফয়েল পেপারে এক ভাগ খামির নিয়ে ওপরে প্লাস্টিক র্যাপার দিয়ে পাতলা চারকোনা রুটি বেলে নিন ।
  • কিছুটা বেলার পর ওপরে বাদাম কুচি ও দারুচিনি গুঁড়া ছিটিয়ে আবারও একটু বেলে নিন ।
  • এখন এটি ২৪ ঘণ্টা রেখে দিন ।
  • একইভাবে অন্য খামিরও হালুয়া বানিয়ে রাখুন ।
  • হালুয়া শুকিয়ে গেলে চারকোনা করে কেটে কেটে সমমাপের পার্চমেন্ট পেপারে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন ।

সূত্র: অনলাইন