লাইফ স্টাইল

বন্ধুদের সহযোগিতা পাবেন বৃষ, ঝুঁকি নিন সিংহ

নিউজ ডেস্ক২ সেপ্টেম্বর ২০১৬৪ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা ২ ও ৫। শুভ বার সোমবার ও রোববার। শুভ রত্ন পান্না ও মুক্তা।

 

প্রকৃতিগতভাবে আপনি মেধাসমৃদ্ধ কল্পনার অধিকারী। চমৎকার মানসিক শক্তি ও যোগ্যতা রয়েছে আপনার। তবে পরিবর্তন ও বৈচিত্রের মোহ আপনার যোগ্যতা ব্যবহারের অন্তরায় হতে পারে। আপনি বিশ্বাসী ও বিবেকবান। চমক ও জৌলুস পছন্দ করেন না। শান্তিতে থাকতে চান। নীরবে কাজ করতে চান। স্বভাবে চাপা হলেও আপনি বন্ধুত্ব করতে পারেন। তবে মাঝে মাঝে আপনাকে দুশ্চিন্তা ও বিষন্নতা পেয়ে বসতে পারে। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে আত্মবিশ্বাসী ও উদ্যোগী হতে হবে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ দেখা দিতে পারে। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূলে থাকবে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

 

মিথুন (২১ মে-২০ জুন)

ঠান্ডাজনিত সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। গলা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। কনিষ্ঠ ভ্রাতা ভগ্নিদের সাথে সম্পর্ক ভালো থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। ব্যবসায়িক লেনদেনে সুফল পেতে পারেন। অধিনস্তদের কাজে লাগাতে পারবেন। পুরনো কোনো আত্মীয়ের সাথে হঠাৎ যোগাযোগ হতে পারে। চোখ বা মাথা ব্যাথায় ভুগতে পারেন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসু হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরন দিয়ে কাজ উদ্ধার করার চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর ভালো নাও থাকতে পারে। পুরনো কোনো জটিল রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিন। ঋনগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সুফল আশা করতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসু হওয়ার সম্ভাবনা আছে। নিজের মতাদর্শের সাথে আপস না করলেই ভালো করবেন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সাফল্য আশা করা যায়। জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মহীনদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

জীবন ও জগৎ সম্পর্কে নতুন ধারণা সৃষ্টি হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে। পেশাগত ক্ষেত্রে সাফল্য আশা করতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সময় খুব একটা অনুকূল নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। উত্তরাধিকার সূত্রে কারো সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। শরীর খুব একটা ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রেম ভালোবাসারে জন্য দিনটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যৌথ ও অংশিদারী কারবারে সুফল পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো না থাকার আশঙ্কা আছে। হঠাৎ অসুস্থবোধ করতে পারেন। তবে সাময়িক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।

সূত্র: এনটিভি