সব খবর

বনানীতে বহুতল ভবনের ১৫ তলায় আগুন

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া

রাজধানীর বনানীতে ২৮ তলাবিশিষ্ট আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আজ রবিবার বেলা ১১:৩৪ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের ঘটনাটি  নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি  বলেন, আহমেদ টাওয়ারে বেলা ১১:৩৪ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা থেকে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

ট্যাগ: