লাইফ স্টাইল

বদনাম সম্পর্কে সতর্ক থাকুন বৃষ, পড়াশোনায় আগ্রহ বাড়বে কন্যার

নিউজ ডেস্ক২২ মার্চ ২০১৭৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ৪ ও ৯। শুভ বার রবি ও মঙ্গল। শুভ রত্ন গার্নেট ও রক্তপ্রবাল।

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কর্মসংস্থান অথবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বাড়বে। জ্ঞানস্পৃহা বাড়বে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বদনাম সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। প্রণয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কাছের বন্ধুদের সহযোগিতা পাবেন। ঘনিষ্ঠজরা কেউ শত্রুতাও করতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত দায়-দায়িত্ব বাড়বে। সীমা অতিক্রম করার চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কাঙ্ক্ষিতজনের কাছে মনের ভাব স্পষ্ট করে প্রকাশ করুন। সৃজনশীল কাজ-কর্মে অগ্রগতি আশা করতে পারেন। ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। বিনোদন শুভ।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। আধ্যাত্মিক কাজ-কর্মে সুফল পেতে পারেন। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভবনা আছে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কাজ-কর্মে উৎসাহবোধ করবেন। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভবনা আছে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

গৃহে অতিথি সমাগম হতে পারে। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। চক্ষু বা মাথাব্যাথায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কোনো বিশেষ রঙের প্রতি আর্কষণবোধ করতে পারেন। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রথম দর্শনেই অন্যকে প্রভাবিত করা সহজ হতে পারে। যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। রোমান্স ও বিনোদন শুভ।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। আয় বাড়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। পেশাগত যোগাযোগ শুভ। মনের কোনো গোপন ইচ্ছে পূরণ হতে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। জ্যেষ্ঠ কারো পরামর্শে উপকৃত হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।

সূত্র: এনটিভি