বছরে দুইবার টানা ৯ দিন যে কাজটি করেন নার্গিস ফাখরি
নিউজ ডেস্ক৬ জুলাই ২০২৫২ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইন্ডাস্ট্রিতে পা রেখেই ছকভাঙা অভিনয় করে দর্শক হৃদয় জয় করেন অভিনেত্রী নার্গিস ফাখরি। ‘রকস্টার’ সিনেমার ‘হির’ চরিত্রে সমালোচকদের মনেও ছাপ ফেলে দেন। যে চরিত্রে অনেক বলিউড অভিনেত্রীই নাকি বাতিল হয়েছিলেন। তার পর একে একে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’-এর মতো সিনেমায় দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী।তবে হঠাৎ করেই ঘটে ছন্দপতন। বলিউড থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী। তবে পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিলেও গ্ল্যামার জগতে নার্গিস ফাখরি বেশ পরিচিত নাম। নিজেকে সবসময় ফিট রাখতে জুড়ি নেই অভিনেত্রীর।সম্প্রতি আর হটারফ্লাই-এর জন্য সোহা আলি খানের সঙ্গে কথা প্রসঙ্গে নিজের ফিটনেস টিপস শেয়ার করতে দেখা গেল অভিনেত্রীকে। আর এখানেই নার্গিস জানালেন যে, নিজেকে ছিপছিপে দেখাতে তিনি কোন পদ্ধতি অনুসরণ করেন। নায়িকা জানান, তিনি বছরে দুইবার ৯ দিন টানা শুধুমাত্র পানি খেয়ে থাকেন।
নাৰ্গিস জানান যে তিনি একজন খাদ্যপ্রেমী এবং ভারতীয় খাবার তার ভীষণ পছন্দ।
তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে বাটার চিকেন, পরোটা এবং মটন বিরিয়ানি। তার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য তিনি কী করেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নাৰ্গিস বলেন, ‘সবাই দ্রুত ফল চায়। কিন্তু সেটা সম্ভব নয়। অনেকগুলো বিষয় নিয়ে আসে এটি। আর আমার ক্ষেত্রে তা হল ভালো ঘুম।
আমি রাতে প্রায় আট ঘন্টা ঘুমাই। আমি প্রচুর পরিমাণে জলও খাই। আমি এমন খাবার খাই যা পুষ্টিকর এবং ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ।’এরপরই নার্গিস বলেন, ‘আমি বছরে দুবার উপোস করি, কোনও খাবার নয়, শুধুমাত্র জল, নয় দিন টানা। এটা খুব কঠিন। কিন্তু একবার শেষ হলে, আমি আপনাকে বলছি, আপনার চেহারা একদম বদলে যাবে। অর্থাৎ, চোয়ালের সরু হবে, মুখ চকচকে হবে। কিন্তু আমি এটা কাওকে সুপারিশ করব না।’
সম্প্রতি হাউজফুল ৫-এ অভিনয় করেছেন নার্গিস। যেখানে তাকে দেখা গেছে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখের সঙ্গে। সিনেমাটি বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি আয় করেছে। দীর্ঘ সময় পর্দার আড়ালে থাকা নার্গিস এই সাফল্যের মধ্য দিয়ে নতুন করে এলেন আলোচনায়।