সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

বছরে এক ডলার বেতন নেবেন ট্রাম্প

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
বছরে এক ডলার বেতন নেবেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে জয়ী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প দেশের দায়িত্ব পালনে কোনো বেতন নেবেন না বলে জানিয়েছেন।

 

সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান। গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচার ভিডিওতে তিনি এ অঙ্গীকার করেছিলেন।

 

ট্রাম্প বলেন, ‘আমি বেতন নিচ্ছি না। আমি তা নিচ্ছি না।’ তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, আমাকে আইন মেনে চলতে হবে। এ জন্য এক ডলার নেব, বছরে এক ডলার নেব।’

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে চার লাখ ডলার পেয়ে থাকেন।

 

স্থানীয় সময় ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ভোটের ব্যবধানে জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন সব জনমত জরিপে এগিয়ে ছিলেন। তিনি অবশ্য ট্রাম্পের চেয়ে পপুলার (জনগণ) ভোট পেয়েছেন বেশি।

সূত্র: এনটিভি