সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

বগুড়ায় ‘বিএসটিআই’এর সনদ ছাড়া তেল বিক্রি করায় জরিমানা

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
বগুড়ায় ‘বিএসটিআই’এর সনদ ছাড়া তেল বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে  বগুড়া সদরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সরিষার তেল’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় মেসার্স সাহা অয়েল মিলসকে বিএসটিআই ২০১৮ আইন মোতাবেক ২৫,০০০টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বগুড়ার বিএসটিআই জেলা অফিস কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বগুড়া সদর, বগুড়া জনাব মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত  ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ মিজানুর রহমান ও জেলা পুলিশ এর সদস্যবৃন্দ।

জি/আর