সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

বগুড়ায় জুস কোম্পানিকে একলক্ষ টাকা জরিমানা করলো বিএসটিআই

নিউজ ডেস্ক১ মার্চ ২০২২২ মিনিট পড়া
বগুড়ায় জুস কোম্পানিকে একলক্ষ টাকা জরিমানা করলো বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ‘ফ্রুট ড্রিংকস’ বিক্রি-বিতরণ করায় এক লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (০১ মার্চ) রাতে বগুড়া বিএসটিআই জেলা অফিস কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই-এর ‍উদ্যোগে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য (জুস হিসেবে বিক্রিত) ‘ফ্রুট ড্রিংকস’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআই’র স্ট্যান্ডার্ড সম্বলিত লোগো ব্যবহার করায় মেসার্স ড্রাগন ফুড এন্ড বেভারেজ বাংলাদেশ লি. জোড়া, শাজাহানপুর, বগুড়াকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ মোতাবেক এক লক্ষ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ গোপনে জুস হিসেবে বিক্রিত ‘প্রিয় ফ্রুটিক্স’ ব্রান্ডে অবৈধভাবে ‘ফ্রুট ড্রিংকস’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করে আসছিলো বলে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া মো. আশিক খান-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া-এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মো. মিজানুর রহমান ও জেলা পুলিশ এর সদস্যবৃন্দ।

জি/আর

ট্যাগ: