সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

বগুড়ায় করোনায় গড়ে প্রতিদিন একজনের মৃত্যু, মোট ৪১১

নিউজ ডেস্ক২ জুলাই ২০২১৩ মিনিট পড়া
বগুড়ায় করোনায় গড়ে প্রতিদিন একজনের মৃত্যু, মোট ৪১১

এদিকে ২৪ ঘণ্টায় ৩৮০ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ। আগের দিন ২৪ ঘণ্টায় ৩৫২ জনের নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৮ দশমিক শূন্য ৭ শতাংশ। গত বছরের ৩ এপ্রিল জেলায় করোনা বিশেষায়িত সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে শাহ আলম নামের এক দিনমজুরের শরীরে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। সেই থেকে আজ পর্যন্ত ৪৫৬ দিনে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৩ জনের। প্রতিদিন গড়ে প্রায় ৩১ জনের শনাক্ত হয়েছে। বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়া রোগীদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৬ জন। তাঁরা হলেন বগুড়ার শেরপুরের জাহাঙ্গীর হোসেন (৪২), নিলুফা বেগম (৫), জয়পুরহাটের প্রফেসরপাড়ার আবু হায়াত (৬০), কালাই উপজেলার মোলামগাড়ির মুক্তি বেগম (৩২), জয়পুরহাট শহরের তাজুরমোড়ের আফিয়া বেগম (৬০) ও গাইবান্ধার ফজল (৫৮)। অন্যদিকে এ সময়ে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন সাতজন। তাঁরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাবেয়া বেগম (৬০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরা বেগম (৩৫), বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার আলী জাহিদ (৬৫), নওগাঁর বদলগাছি উপজেলার আবদুল মতিন চৌধুরী (৮২), সারিয়াকান্দি উপজেলার টুকু মণ্ডল (৬৫), শিবগঞ্জ উপজেলার আবদুল হান্নান (৬৫) ও সিরাজগঞ্জ সদরের লিলি চৌধুরী (৫৫)।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত জেলায় ৮২ হাজার ৮১৩টি নমুনা পরীক্ষার প্রতিবেদন মিলেছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৩ জনের। গড় শনাক্তের হার প্রায় ১৭ শতাংশ।

সূত্র বলছে, এ বছরের ৩০ এপ্রিল থেকে জুন পর্যন্ত জেলায় করোনার সংক্রমণ ও মৃত্যু ছিল বেশি। এর মধ্যে এপ্রিল পর্যন্ত ১১ হাজার ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছে ২৯৬ জনের। শুধু এপ্রিলে করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৩৬ জনের এবং মৃত্যু হয়েছিল ৩৩ জনের।

এর আগে ৩১ মে পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছিল ১২ হাজার ২৯১ জনের এবং মারা গেছেন ৩১৫ জন। মে মাসে জেলায় করোনা শনাক্ত হয়েছিল ৪৩৮ জনের এবং মারা গেছেন ১৯ জন। জুনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮২ জনের এবং মারা গেছেন ৮৩ জন। প্রথম আলো