সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘ফ্যাসিবাদের নায়িকা বাংলাদেশে আসতেছে, শুনেছেন নাকি?’

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
‘ফ্যাসিবাদের নায়িকা বাংলাদেশে আসতেছে, শুনেছেন নাকি?’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদের নায়িকা বাংলাদেশে আসতেছে। আপনারা শুনেছেন নাকি? ফ্যাসিবাদের এই নায়িকা (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে পারবে। কি জন্য আসতে পারবে? যত অপরাধ করেছে এই অপরাধের বিচার কার্যের মুখোমুখি হওয়ার জন্য শুধুমাত্র তাকে বাংলাদেশে আনা হবে। এখানে আবার ফ্যাসিবাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, এই শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী নয়। বাংলাদেশের জনগণের রায়ে তার সংসদ গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন।

বুধবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নোয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে নোয়াখালী জিলা স্কুলে মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা তার সব থেকে বড় উপহার হচ্ছে তিনি অনেকগুলো খুলেন মাস্টারমাইন। সুতরাং শেখ হাসিনার যদি আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করা হয় এ ফাঁসির মঞ্চে শহীদ নিজামীকে ঝুলিয়েছিলেন। বাংলার মানুষ দেখবে সে ফাঁসির মঞ্চে তুমিও ঝুলতেছে। এটা বাংলাদেশের মানুষ দেখবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আবদুস সালাম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সভাপতি চট্টগ্রাম মহানগর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ.এস.এম লুৎফুর রহমান সহ কেন্দ্রীয় ও জেলা নেতারা।

 

সূত্র: যুগান্তর