সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ফেসবুকের ব্যবহার ক্রমশ অসুখী করছে মহিলাদের

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
ফেসবুকের ব্যবহার ক্রমশ অসুখী করছে মহিলাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক: ৩০ কিংবা ৪০ এর বেশি মহিলাদের হতাশার কারণ হয়ে দাঁড়াতে পারে সোশ্যাল মিডিয়া। কারণ ফেসবুকে আকর্ষণীয় দৈহিক গঠনের ছবিগুলি দেখে এই বয়েসের মহিলারা নিজের প্রতি অসন্তুষ্টিতে ভুগতে পারেন। তাই তাঁদেরকে এসব ছবি দেখে বেশি চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের করা নতুন এক গবেষণা অনুযায়ী, ফেসবুক ব্যবহারের পর ৩০ থেকে ৪০ বছর বয়সী মহিলাদের নিজেদের দৈহিক গঠন নিয়ে অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে। মহিলা ফেসবুক ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রায় ৩০ বছর বয়সে তাদের শারীরিক গঠনবিষয়ক সন্তুষ্টির মাত্রা কমতে শুরু করে। তবে বয়স বাড়ার পাশাপাশি, যেমন ৫০ এর কোঠায় গিয়ে তা আবার জেগে ওঠে। যেসব মহিলা ফেসবুক ব্যবহার করেন না, গড় হিসেবে তাদের শারীরিক গঠন নিয়ে সন্তুষ্টির মাত্রা বেশি।

গবেষকদের প্রধান সামান্থা স্ট্রোঞ্জ জানিয়েছেন আগের গবেষণাগুলি থেকে আমারা জানি যে, মিডিয়ার কারণে সাধারণত মহিলাদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে খারাপ লাগতে পারে। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, এই গবেষণায় আমরা দেখতে পাই যে ওই ফলাফলগুলিই সোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে প্রতিফলিত হয়েছে এবং এই ক্ষেত্রে তারা হলেন নিয়মিত ফেসবুক ব্যবহারকারী মহিলা।

গবেষণার ১১ হাজার অংশগ্রহণকারীর ৬২.৫ শতাংশ নারী আর ৩৭.৫ শতাংশ পুরুষ। আর বয়স ছিল ১৮ বছরের বেশি, গড় বয়স ৪৯.২৩ বছর।

ফেসবুক ব্যবহারকারী ও অব্যবহারকারী উভয়কেই এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। মহিলাদের মধ্যে ৬৯ শতাংশের ফেসবুক প্রোফাইল রয়েছে এবং এদের মধ্যে ৫৮ শতাংশই গবেষণার কিছুদিন আগেই ব্যবহার করেছেন। সার্বিকভাবে পুরুষদের তুলনায় মহিলারা ফেসবুক বেশি ব্যবহার করেন।গবেষণায় দেখা যায়, অন্যান্য দলের তুলনায় ৩০ থেকে ৪০ বছর বয়সী মহিলা ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নিজের শরীরের প্রতি সন্তুষ্টির মাত্রা সবচেয়ে কম। এরমধ্যে ৩৮ বছর বয়সী নিজেদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট। সার্বিকভাবে পুরুষদের মধ্যে শারীরিক গঠন সম্পর্কে সন্তুষ্টির মাত্রা মহিলাদের চেয়ে বেশি। তবে ফেসবুক ব্যবহারকারী পুরুষদের মধ্যে নিজের শারীরিক গঠন নিয়ে সন্তুষ্টির মাত্রা ফেসবুক ব্যবহার করেন না এমন পুরুষদের তুলনায় কম।

স্ট্রোঞ্জ ব্যাখ্যা করেন, মহিলাদের মতোই, ফেসবুক ব্যবহারকারী পুরুষদেরও নিজেদের শারীরিক সৌন্দর্য নিয়ে অসন্তুষ্ট থাকার সম্ভাবনা রয়েছে। এথেকে বোঝা যায়, মহিলা-পুরুষ উভয়ের উপরেই নারীত্ব এবং পুরুষত্বের আদর্শ সংস্করণের প্রভাব একই। তরুণীদের ক্ষেত্রে- যাদের বয়স ১৮’র মধ্যে, ফেসবুকের ব্যবহার একটি দৈনন্দিন সাধারণ বিষয়। এরসঙ্গে শারীরিক সন্তুষ্টির কোনও সম্পর্ক নেই। তবে এই বিষয়ে আরও গবেষণা করা দরকার বলে জানান স্ট্রোঞ্জ।