সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ফেসবুকে বন্ধুত্ব, চাকরির ‘টোপ’ ফেলে তরুণীকে ধর্ষণ

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
ফেসবুকে বন্ধুত্ব, চাকরির ‘টোপ’ ফেলে তরুণীকে ধর্ষণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেসবুকে মাত্র মাস তিনেকের পরিচয়। সেই পরিচয় রূপ নিলো ঘনিষ্ঠ বন্ধুত্বে। এই বন্ধুত্বের সুযোগ কাজে লাগিয়ে এক তরুণীকে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ উঠেছে কলকাতার এক ব্যক্তির বিরুদ্ধে।

 

গত বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বেনিয়াপুকুরে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পুলিশের অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।

 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পাশবিক লালসার শিকার ওই তরুণী ব্যারাকপুরের বাসিন্দা। তিনি পুলিশকে দেওয়া অভিযোগে জানিয়েছেন, তিন মাস আগে চিত্তরঞ্জন পাত্র নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ‍তার। এই পরিচয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণী তখন হন্যে হয়ে চাকরি খুঁজছিলেন।

 

এটা জানার পরই চিত্তরঞ্জন তাকে চাকরির প্রস্তাব দেন। এরপর বেনিয়াপুকুরের একটি হোটেলে তাকে চাকরির সাক্ষাৎকারের জন্য আসতে বলেন। ওই দিন সন্ধ্যায় সময়মতো কাগজপত্র নিয়ে হোটেলে পৌঁছে যান তরুণী। কিন্তু সেখানে তিনি ছাড়া আর কোনো চাকরিপ্রার্থী ছিলেন না। কিছুক্ষণ পরে তাকে হোটেলের একটি ঘরে ডেকে নিয়ে যাওয়া হয়।

 

তরুণী অভিযোগ করেন, ওই ঘরে চিত্তরঞ্জন ছাড়া আরও তিন জন ছিলেন। সে চার জন মুখ-হাত চেপে ধরে তাকে ধর্ষণ করেন।

 

পুলিশ বলছে, অভিযোগ পেয়ে চিত্তরঞ্জনকে খোঁজা হচ্ছে। একইসঙ্গে হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাস্থল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: বাংলা নিউজ