সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
অপরাধ ও দুর্নীতি

ফেরি থেকে নদীতে পড়ে গেল প্রাইভেটকার

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ফেরি থেকে নদীতে পড়ে গেল প্রাইভেটকার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পানিতে পরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত উদ্ধার তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় গাড়িচালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেল ৫টায় বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শীতলক্ষ্যার পূর্ব পাড়ের নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে একটি ফেরি যাত্রা শুরু করে। গন্তব্যের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে থাকা একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালককে নিরাপদে নদী থেকে তুলে আনা হয়। এ সময় গাড়িটিতে অন্য কোনো যাত্রী ছিল না।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ডুবে যাওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করে তীরে আনা হয়।