সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ফের ১/১১এর কুশিলবরা ষড়যন্ত্র শুরু করেছে: কামরুল ইসলাম

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
ফের ১/১১এর কুশিলবরা ষড়যন্ত্র শুরু করেছে: কামরুল ইসলাম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ১/১১-এর কুশিলবরা আবারও একটি অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র শুরু করেছে। আর এ জন্যই ডা. কামাল হোসেন বিএনপি’র সঙ্গে জোট করেছে।
আজ রবিবার দুপুরে সাভারের ঝাউচরে এক সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
তেতুঁলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সায়েম মোল্লা, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি নেতৃত্ব শূন্যতায় ভুগছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, তাদের একজন নেত্রী দুর্নীতির দায়ে জেলখানায়, আরেকজন হত্যাসহ দুর্নীতির দায়ে বিদেশে পালিয়ে রয়েছে।
তিনি বলেন, কোনো ধরনের হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না, ৭ দফা দাবি অযৌক্তিক। কোনো অযৌক্তিক দাবি মানা হবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে আর সে নির্বাচনে দেশের সাধারণ মানুষ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করবে।
পরে খাদ্যমন্ত্রী শিক্ষা অধিদপ্তরের অধীনে ৭২ লাখ টাকা ব্যায়ে ঝাউচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ধোধন করেন।