সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদকবিক্রেতা নিহত

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদকবিক্রেতা নিহত
মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব। কাভার্ডভ্যানটি মহাসড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় পৌঁছালে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই মাদকবিক্রোতার গুলিবিদ্ধ মরদেহ, একটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার এবং ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

নিহত দু’জনের বাড়ি মাদারীপুর জেলার বলে প্রাথমিকভাবে জানানো হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।